1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ

জগন্নাথপুর উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন।

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,জগন্নাথপুর উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অধিবেশন আজ জগন্নাথপুর হাসপাতালস্থ নির্জাস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ।নির্বাচন কমিশনারের সহযোগিতায় ছিলেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রাহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন, জেলা অফিস সম্পাদক মাওলানা রমজান হোসাইন।

এতে সাংবিধানিক পদ্ধতিতে উপজেলা জমিয়তের নির্বাহী কমিটির সকল সদস্য ও ইউনিয়ন জমিয়তের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের গোপন মতামতের ভিত্তিতে আগামী ৩বছরের জন্য সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী, সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাহমান জুয়েলকে নির্বাচিত করা হয়।

কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুতিউর রাহমান ও বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সদস্য হাফিজ মাহমুদুল হাসান, সাবেক ছাত্রনেতা সৈয়দ হাবিব ছালেহ এর যৌথ পরিচালনায় কাউন্সিল পূর্ব অধিবেশনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা সৈয়দ শামিম আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ জমির উদ্দিন, জানেশীনে শায়খে কাতিয়া জগন্নাথপুর জমিয়তের উপদেষ্টা মাওলানা হাজি ইমদাদুল্লাহ, ভবেরবাজার টাইটেল মাদরাসার মুহতামীম ও শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন, ইউরোপ জমিয়ত নেতা মাওলানা গুলজার আহমদ,
এতে উপস্থিত ছিলেন, মাওলানা শায়খ গিয়াস উদ্দিন কুবাজপুর, মাওলানা আনহার আহমদ হবিবপুর,মাওলানা আব্দুল মালিক ইনাতনগর,মাওলানা লুতফুর রাহমান মোরাদাবাদী, মাওলানা আতাউর রহমান ভবানীপুর, মাওলানা আলী আহমদ, জমিয়ত যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

ইউনিয়ন প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা বাহা উদ্দিন পাইলগাও, মুফতি সৈয়দ শামিম আহমদ সৈয়দপুর,
মাওলানা ফখর উদ্দিন পাটলী, মাওলানা মুতিউর রাহমান শাসননবী পৌরসভা, মাওলানা আলী আহমদ চিলাউরা,
হাফিজ শাহিন আহমদ রানীগঞ্জ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park