1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে জমিয়তের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময়  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে জমিয়তের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন জমিয়তের সম্ভাব‍্য সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থিত আব্দুল মতলিব মার্কেটস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার কার্যালয়ে ১২ ই মে  সোমবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ইউকে’র সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ ।

এই সময়  উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান,

যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমেদ,সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সাঈদ আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখা যুব জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্র জমিয়তের আহবায়ক হাফিজ মাওলানা রাইয়ান আহমদ, সাংবাদিক তাজউদ্দিন আহমেদ, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি সাংবাদিক মোঃ হুমায়ূন কবির, সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, কোষাধ্যক্ষ সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য সাংবাদিক রিয়াজ রহমান, সদস্য সাংবাদিক মুকিম উদ্দিন, সাংবাদিক গোবিন্দ দেব ও সাংবাদিক ইয়াকুব সহ আরো অনেক ।

জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ মতবিনিময়কালে বলেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। বিগত দিনে ভোট বিহীন নির্বাচন ছাড়া সকল গণতান্ত্রিক নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছি। আগামী দিনে জনগনের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে সকল বৈষম্য নিরসন করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে আমরা কাজ করছি। সবসময় জনগনের পাশে ছিলাম পাশে আছি। আমি আগামী নির্বাচনে দল থেকে  সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচন করার লক্ষ ও   আপামর জনসাধারণের সার্বি উন্নয়নে কাজ করতে এই আসনের সর্বসাধারণের সাথে যোগাযোগ করে যাচ্ছি। এতে ব্যাপক সারাও পাচ্ছি। আশাবাদী আমার প্রাণের সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমাকে এই আসনে প্রার্থী ঘোষণা করবে। এজন্য আমি সর্বসাধারণ সহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park