1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি: 

জগন্নাথপুর উপজেলায় ইসলামি আদর্শের রাজনীতিতে অনুপ্রাণীত হয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের সাদিপুর গ্রামে ৪ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে জনশক্তি সমাবেশে যোগদান অনুষ্ঠিত হয়েছে।  জনশক্তি সমাবেশের অতিথিবৃন্দ ফুলের মালা দিয়ে সকল নেতাকর্মীদের বরণ করেন। কলকলি ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি রাফিক উদ্দিনের সভাপতিত্বে ও কলকলি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সামিরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার ও প্রধান বক্তার বক্তব্য রাখেন  সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। 
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন,  উপজেলা নায়েবে আমীর মাওলানা দরস উদ্দীন, কলকলি ইউনিয়ন  সভাপতি মো, লুৎফুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লাহ, শ্রমিককল্যাণের উপজেলা সভাপতি দিলোয়ার হোসেন, পেশাজীবি উপজেলা সভাপতি মো, কবীর উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা হাবীব আলম কোরেশি,  শিবির নেতা মাহমুদ হাসান, জামায়াত নেতা শাহ মুত্তালেব, খায়রুল ইসলাম, হাবিবুর রহমান, তৈয়বুর রহমান, মিসবাহ উদ্দিন, মুহিদুর রহমান তালুকদার, আল-আমীন,সালমান আলম কোরেশি প্রমুখ। জনশক্তি সমাবেশে এলাকার পাঁচ শতাধিক  জনসাধারণ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park