1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিভিন্ন অভিযোগে জামায়াত নেতা রিপন বহিষ্কার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে বিভিন্ন অভিযোগে জামায়াত নেতা রিপন বহিষ্কার

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৫৯ বার পঠিত
Oplus_131072

মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্গলা বিরোধী কাজে জড়িত থাকায় জামাতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সহকারী সেক্রেটারী মো. রেজাউল করিম রিপনকে উপজেলা জামাতের কর্মপরিষদের সর্বসম্মত সিন্ধান্ত মোতাবেক তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শনিবার (১৪জুন) সকালে উপজেলা জামাতের সভাপতি মো. লুৎফুর রহমান ও উপজেলা সেক্রেটারী মাওলানা আফজল হোসাইন যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কার প্যাডে উল্লেখ করা হয়। মো. রেজাউল করিম রিপন, পিতা ওয়াজিদ উল্লাহ, গ্রাম চিলাউড়া (মাঝপাড়া) সে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারীর দায়িত্বে ছিল। কিন্তু দীর্ঘ দিন যাবত সে সংগঠনের আনুগত্য, দৃষ্টিভঙ্গি ও শৃঙ্গলা বিরোধী কাজে জড়িত থাকায় গত ২৭ মে ২০২৫ ইং তারিখে উপজেলা জামাতের কর্মপরিষদ এর সবসম্মত সিন্ধান্ত মোতাবেক তাকে দলীয় সকল প্রকার পদ পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উক্ত সিন্ধান্তের পর তাহাকে সংশোধনের চেষ্টা করা সত্তেও সাংগঠনিক আনুগত্য ও শৃঙ্গলা পরিপন্থী কাজ হতে বিরত না হওয়ায় আজ (১৪ জুন) উপজেলা জামাতের কর্মপরিষদের সর্বসম্মত সিন্ধান্ত মোতাবেক তাহাকে দল থেকে বহিস্কার করা হয়।

এ ব্যাপারে উপজেলা জামাতের সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, তার রিপনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়েই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই সমর্থনের সুযোগ নেই। আর যেন এমন কিছু না হয় সেজন্যই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে রিপনের কোনো কর্মকাণ্ডের জন্য জামায়াত দায়ী থাকবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park