1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিদ্যুৎতের বেলকিবাজি বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

জগন্নাথপুরে বিদ্যুৎতের বেলকিবাজি বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে গরমের সাথে বেড়েছে লোডশেডিং। ২৪ ঘন্টার মধ্যে ১২ থেকে ১৪ ঘন্টাই থাকছেনা বিদ্যুৎ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। অতিমাত্রায় লোডশেডিংয়ের কারনে জনজীবনে অস্থিরতা দেখা দিয়েছে। ঘনঘন লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে বিদ্যুৎ চালিত জিনিসপত্র।

   সামান্য বাতাস বা গুড়ি গুড়ি বৃষ্টিতেও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। সবশেষ গত দুই তিন দিন যাবত পৌরশহরসহ পুরো উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বরইকান্দি থেকে জগন্নাথপুরের বিদ্যুৎ সরবরাহ করা হয়৷ জগন্নাথপুর থেকে সিলেট বরইকান্দির দূরত্ব প্রায় ৪৫ কিলো মিটার। দূরত্ব বেশী হওয়ার কারনে রক্ষণাবেক্ষণে ও সমস্যা সৃষ্টি হয়। এছাড়াও উপজেলায় পল্লী বিদ্যুৎ এর গ্রাহক রয়েছে —–যার জন্য বিদ্যুৎ এর চাহিদা — মেগাওয়াট। দিনে রাতে মিলে প্রায় ১২ ঘন্টা বেশী হচ্ছে লোডশেডিং। একই অবস্থা পল্লী বিদ্যুৎতেরও, শহরে কিছুটা কম হলেও ভয়াবহ অবস্থা প্রত্যন্ত অঞ্চলের। যেখানে ২৪ ঘন্টায় ৬ ঘন্টাও বিদ্যুৎ পান না গ্রাহকরা। এদিকে বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহক সেবায় উদাসীনতা, কর্তব্য অবহেলা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠেছে। তাদের গাফিলতির কারণে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বলে সচেতন নাগরিকেরা জানান। গ্রাহক অভিযোগ কেন্দ্রে বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মীরা বলেন, কোথায় ফল্ট হয়েছে তা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কখন বিদ্যুৎ সরবরাহ চালু হবে তা বলতে পারছি না।

পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ তকব্বুর মিয়া বলেন, দিন-রাতে দফায় দফায় বিদ্যুতের আসা-যাওয়ায় কারণে নাগরিক জীবন প্রায় বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চলমান এস এস সি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা ।

এ ব্যাপারে জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীর কার্যালয় সূত্র জানান, গ্রিড আবহাওয়াজনিত কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এছাড়া পর্যাপ্ত লোকবলের অভাবে লাইনের ক্রুটি মেরামতে বেগ পেতে হয়। উপজেলাবাসী বিদ্যুৎ বিভ্রাটের দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু- দৃষ্টি কামনা করছেন।

পল্লী বিদ্যুৎ এর জগন্নাথপুর সাব জোনাল কর্মকর্তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park