1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত
Oplus_131072

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলাপ্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র প্রতিনিধি সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর)পৌর সদরের প্রাণ কেন্দ্র মাহিমা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রশিবির উপজেলা সভাপতি আবু তাহের সিদ্দিক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। এ সময় তিনি বলেন, তিনি তার বক্তব্যে আদর্শবান ছাত্রসমাজ গঠনে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং দেশ ও জাতির কল্যাণে ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা মেহেদী হাসান তুহিন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মাওলানা দরছ উদ্দিন, পৌর জামাতের সভাপতি আবু হোসাইন মো. ওয়ালী উল্লাহ, জামাত নেতা জামাল উদ্দিন বেলাল, আরো বক্তব্য রাখেন উপজেলা শিবির সেক্রেটারি শাহিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশের মাধ্যমে ছাত্রদের মধ্যে আদর্শিক সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park