1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে চাষাবাদের ব্লক প্রদর্শনী ও কৃষক সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে চাষাবাদের ব্লক প্রদর্শনী ও কৃষক সমাবেশ

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর বোরো ধান কম্বাইন হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে ধান কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কলকলিয়া ইউনিয়নে সাঙ্গিরগাঁও গ্রামে উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিক মিয়া। এ সময় প্যানেল চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সুধী সমাজ, কৃষক কৃষাণী, সাংবাদিক বৃন্দ, কৃষি অফিসের কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারন উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  ১৫০ বিঘা পতিত জমিতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপণ করা হয়, বালাইদমন  সেচ ও সার ব্যবস্থাপনা একই সময় করা হয় এবং কর্তন কোম্বাইন হ্যার্ভেস্টার যন্ত্রের সাহায্যে করা হয়। এতে সময় খরচ ও ধান উৎপাদন খরচ কমে যায় এবং কৃষক আর্থিকভাবে লাভবান হয়। পতিত জমিতে বোরো ধানের চাষাবাদ করতে পেরে কৃষক অনেক আনন্দিত এবং সামনের বার আবারো বোরো ধান করবে বলে কৃষক আশাবাদ ব্যাক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park