1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কৃষি জমির উপরভাগ থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ চালককে জেল জরিমানা  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে কৃষি জমির উপরভাগ থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ চালককে জেল জরিমানা 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি জমির উপরভার থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ চালককে জেল-জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।

 

অভিযানে মাটি কাটায় ব্যবহৃত খননযন্ত্রের চালক স্বপন মিয়াকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং মাটি বহনকারী ট্রাক্টের চালক তাজ উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর আওতায় একজনকে দুই লক্ষ টাকা অর্থদন্ড এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ফিটনেসবিহীন মোটরযান চালানোর অপরাধে আরেকজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এস আই) হাদী আব্দুল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দন্ডপ্রাপ্তকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park