1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নেমে এক মহিলা নিখোঁজ হয়েছে। প্রায় দুই ঘন্টাব্যাপী স্থানীয় লোকজন খোঁজা খুজির পর সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিলে ডুবুরি টিম নিয়ে উদ্ধার অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।

 

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া মেয়ে মোছা. হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) বসত বাড়ীর পাশে গোসলে নেমে নিখোঁজ হয়েছে। হাসিনা বেগমের ছোট দুটি মেয়ে রয়েছে। প্রত্যেক দিন এই মহিলা নদীর ঘাটে গোসল করতো।

 

স্থানীয়রা জানান, হাসিনা বেগম ওরফে বুলু আক্তার মানসিক রোগী তার মৃগী রোগে আক্তান্ত রয়েছে। সে প্রায় সময় রানীগঞ্জ বাজারে বা আশে পাশের বাড়ীতে গিয়ে পাগলামী করতো তার বাবা প্রায় সময় ধরে নিয়ে এসে বাড়ীতে বেধে রাখতেন। মৃগী রোগে আক্তান্ত হওয়ারর তার খিঁচুনি দেখা দিত।

 

এ ব্যাপারে তার বাবা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, আমার মেয়ে মানসিক রোগে আক্রান্ত রয়েছে। মাঝে মধ্যে মৃগী রোগ দেখা দিত। আজ দুপুর ২টার পর আমাদের বাড়ীর পাশের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমরা প্রায় দুই ঘন্টা খোজাখুজি করেছি। কোন সন্ধান পাই নাই।

 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার তদন্ত ওসি মো. হাফিজুর রহমান বলেন, রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসলে নেমে মহিলা নিখোঁজ হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দিয়েছি। তারা ডুবুরি টিম নিয়ে আসলে পরবর্তী আপডেট জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park