1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নে চোরের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নে চোরের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের  বিভিন্ন ওয়ার্ডে  বেড়েছে চোরের উৎপাত। সুযোগ  বুঝে এই চোরেরা দিন,রাতের যে কোন সময় বাসা বাড়িতে  হানা দিয়ে মুল্যবান জিনিস পত্র ও টাকা – পয়সা নিয়া যায়। অনেকের ধারণা  একটি পেশাদার  সংঘবদ্ধ চোর চক্র এই ধরনের অপকর্মের সাথে জড়িত। 

 সাম্প্রতিক সময়ে কলকলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় বেশ কয়েকটি  চুরির  ঘটনা ঘটেছে। কিন্তু এখন  পর্যন্ত  এই সব চোরদের কোন ক্লু বের করতে  পারেনি। এলাকার  ভিতরে এভাবে  চুরির প্রবনতা বেড়ে যাওয়ায় জনমনে  এক ধরনের আতংক বিরাজ  করেছে। 

এলাকায় চুরি প্রবনতা বেড়ে যাওয়ায় স্হানীয়  সুধী সমাজ বলছে,   মাদক, ও নেশা, সংক্রান্ত, দ্রব্যের সহজলভ্যতা এর জন্য অধিকাংশে দায়ী। ইতিমধ্যে  কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আলিফনুর ও জাকারের  বাসায় চোর চক্রের কালো হাতের ছোয়া লেগেছে। যা ২নং ওয়ার্ডে বসবাসরত নাগরিকদের আরও ভাবিয়ে  তুলেছে।

এলাকাবাসী বলেন, যদি পুলিশ প্রশাসনের টহল এলাকায় নিয়মিতভাবে থাকতো তাহলে চুরচক্র ভয়ে ধমিয়ে থাকতো। তাই জগন্নাথপুর থানা পুলিশকে নিয়মিত কলকলিয়া ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডে টহল জোরদার করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park