1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে  ঈদের খাদ্য সামগ্রী বিতরন  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে  ঈদের খাদ্য সামগ্রী বিতরন 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ, কে এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জগন্নাথপুর পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল মতিন লাকির অর্থায়নে ও একতা যুব সংঘের তত্বাবধানে  জগন্নাথপুর ৬ নং ওয়ার্ডের হাশিমাবাদ গ্রামের  সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ শনিবার বাদ জোহর জগন্নাথপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডের হাশিমাবাদ  আবাসিক এলাকায় একতা যুব সংঘের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের বাসভবনে সংঘটনের সভাপতি কবির হোসেনসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও তরুন যুবকদের উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন একতা যুব সংঘের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ গন্যমান্য মুরব্বিগন। এছাড়াও পর্যায়ক্রমে ৩,৪ ও ৫ নং ওয়ার্ডে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে। আব্দুল মতিন লাকি কিছু মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। ৩,৪ ও ৫ নং ওয়ার্ডে প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হবে  আগামীতেও আমার এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

একতা যুব সংঘের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, আব্দুল মতিন লাকি ভাই প্রায় তিন বছর যাবত হাশিমাবাদ আবাসিক এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরন করে আসছেন, আমার তাহার এই রকম উদ্যোগ নেয়ার জন্য আমরা কৃতজ্ঞত। আমরা আশা করি তিনির এরকম উদ্যোগ যেন অব্যাহত থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park