1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত কো‌টি টাকার ক্ষয়ক্ষ‌তি

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হ‌য়ে‌ছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারের (হাসপাতাল পয়েন্ট) ছিক্কা মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে দোষারোপ করে ঘটনাস্থলে তাৎক্ষণিক মানববন্ধন কর্মসূচিতে ফায়ার সার্ভিস অফিস ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নেন স্থানীয় ব্যবসায়ীরা।

 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ‘আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় কো‌টি টাকার মালামাল ছিল সব শেষ। ব্যবসায়ীরা আ‌রো জানান, ‘আগুন কিভাবে লাগল তা কেউই বলতে পারেনি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ভয়াবহ পরিস্থিতি।

শান্তিনগর বাজার তদারক কমিটির সেক্রেটারি বিলাল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে এ ক্ষতি হতো না। কিন্তু জগন্নাথপুরের ফায়ার সার্ভিস সেতুর দোহাই দিয়ে তারা আসেনি আর বিশ্বনাথের ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে গেছে।এজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ফায়ার সার্ভিস অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহম্মদ মুর্শেদ বলেন, ‘হেলিপ্যাড এলাকার বেইলি সেতুটি ছোট হওয়ায় আমাদের গাড়িটি নিয়ে ওই পাড়ে যাওয়া যায় না। তবে আমরা বিশ্বনাথের সঙ্গে যোগাযোগ করে তাদের আসতে বলি এবং তারা আসাতে আমরা আর যাইনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park