1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সঞ্জয় চন্দ্র দাস তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ

তিতাসে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় স্কুলের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান প্রধান শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন বাবু।
সংবর্ধিত শিক্ষকদের মধ্যে যারা ছিলেন তারা হলেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী হারাধন চন্দ্র বিশ্বাস, সাবেক সহকারি প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান ভূইয়া, সাবেক সহকারি শিক্ষক আক্তারুল হক মাষ্টার, রনজিত কুমার ভৌমিক, বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন ও সাবেক সহকারি শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।
বক্তব্য রাখেন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মু. শরীফ আহমেদ সুমন ও মোঃ আল আমিন প্রধান।
অনুষ্ঠানের আয়োজন করেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
এসময় সংবর্ধিত অতিথিবৃন্দ বলেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হলো। বিষয়টি খুবই প্রশংসনীয়। এধরনের আয়োজনে আমরা খুবই আনন্দিত। আমরা চাই এইধারা অব্যাহত থাকুক। ২০১৫ ব্যাচের যারা আয়োজন করেছো তাদের সকলকে ধন্যবাদ ও সকলের প্রতি অফুরান ভালোবাসা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park