1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছেলে সন্তান না থাকায় ভাই-ভাতিজাদের অত্যাচারের শিকার বিটিসিএলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ছেলে সন্তান না থাকায় ভাই-ভাতিজাদের অত্যাচারের শিকার বিটিসিএলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা

ছেলে সন্তান না থাকায় ভাই-ভাতিজাদের অত্যাচারের শিকার বিটিসিএলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৪ বার পঠিত

একেএম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।

ছেলে সন্তান না থাকায় শেষ বয়সে এসে বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত বিটিসিএল কর্মকর্তা মো: আবুল হোসেন। সম্পত্তির লোভে প্রতিনিয়ত ভাই-ভাতিজাদের অত্যাচারের শিকার হচ্ছেন তিনি। নিজ বাড়ির ফল-ফলাদি, গাছ ও পুকুরের মাছ জোরপূর্বক নিয়ে যাচ্ছেন তারা। অবস্থা এমন বেগতিক পর্যায়ে দাঁড়িয়েছে নিজের কেনা সম্পত্তিও ভোগ করতে পারছেন না।
শুক্রবার (২৭ জুন) সকালে আবুল হোসেনের কেনা জমিতে করা দোকানঘর জোরপূর্বক দখল করেন তার ভাই ও ভাতিজারা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে দখল কাজ থেকে বিরত রাখে।
ঘটনাটি রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বান্দেরহাট বাজার সংলগ্ন আবুল হোসেনের বসতবাড়িতে। তিনি ওই এলাকার মৃত শাহ আলমের ছেলে। অভিযুক্তরা হলেন আবুল কাশেম, আবুল কালাম, সিদ্দিকুল্লা, হেলাল, মনোয়ার হোসেন ও জান্নাত বেগমসহ পরিবারের সদস্যরা। তারা ভুক্তভোগীর সহোদর ভাই ও বোন।

জানা যায়, ভুক্তভোগী আবুল হোসেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) চাকরি করতেন। ২০১৭ সালে অবসরে যান তিনি। আবুল হোসেনেরা ১৩ ভাই ও চার বোন। চাকরি জীবনে তিনি তার ভাই-বোনদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আবুল হোসেনের চার মেয়ে রয়েছেন। তিন মেয়ের বিয়ে দেওয়ায় এবং ছোট মেয়ে পড়ালেখার জন্য ঢাকায় থাকায় স্ত্রীসহ তিনি বাড়িতে একাই থাকেন।

আবুল হোসেনের ভাষ্য, তার ছেলে সন্তান না থাকায় তার সম্পত্তির উপর ভাইদের নজর পড়েছে। মেয়েরাও বাড়িতে না থাকার সুযোগে তার ওপর শারীরিক ও মানসিকসহ নানা ভাবে অত্যাচার করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানাা যায়, আবুল হোসেন ১৯৯২ সালে স্থানীয় চারজন এবং তার বাবাসহ মোট পাঁচজন থেকে ৭৪ শতাংশ জমি কেনেন এবং ১৯৯৪ সালে সেখানে বসতবাড়ি করেন। ২০১৭ সালে চারটি দোকানঘর নির্মাণ করেন।
আবুল হোসেন জানান, ছেলে সন্তান না থাকায় ২০২১ সালে তিনি তার চার মেয়েকে রেজিস্ট্রেশনের মাধ্যমে ওই জমি লিখে দেন। এরপর থেকেই তার ওপর তার ভাই ও ভাতিজারা নানাভাবে অত্যাচার শুরু করেন।

জানা যায়, অভিযুক্ত ভাইয়েরা ২০২৪ সালের ৯ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ভূমি অফিস স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে (তহশিলদার) তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশনা দেন।
চর পোড়াগাছা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে উপজেলা ভূমি অফিসে আবুল হোসেনের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। এখন মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে। কিন্তু মামলাটি শুনানি ও নিষ্পত্তি হওয়ার আগেই শুক্রবার সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা বেড়া দিয়ে জোরপূর্বক দোকানঘর দখল করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, ‘আমার কেনা জমিতে বাড়ির দরজায় কয়েকটি দোকান নির্মাণ করি। আমার তিন মেয়ে বিয়ে দিয়ে আমি বাড়িতে একাই থাকি। আমার ভাই-ভাতিজারা আমার কোন ছেলে সন্তান না থাকার সুযোগ নিয়ে তারা এই জায়গা দখলের পাঁয়তারা করছে। আবুল কাশেম, কালাম, সিদ্দিকুল্লা, হেলাল, জান্নাতসহ তারা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জায়গাটি দখলে নিয়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘পৈতৃক সম্পত্তি সব ভাই-বোন তাদের প্রাপ্য বুঝে নিয়েছে। এখন আমার কেনা সম্পত্তি জোরপূর্বক দখল করতে চায়।’

এ বিষয়ে তিনি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসব বিষয়ে জানতে অভিযুক্ত আবুল কাশেমের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, জায়গা দখলের একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park