1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ছেলের শরীরে নির্যাতনের রক্ত জমাট দাগ দেখে শোকে বাবার মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

ছেলের শরীরে নির্যাতনের রক্ত জমাট দাগ দেখে শোকে বাবার মৃত্যু

আসাদুজ্জামান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৪৬ বার পঠিত


কুমিল্লা প্রতিনিধি আসাদুজ্জামান :

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ছেলেকে অপহরণের পর তার শরীরে নির্যাতনের চিহ্ন দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এক পিতার মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে গৌরীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া (৭০) উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের বাসিন্দা, তিনি তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুরুজ মিয়ার ছেলে পাবেল রবিবার দুপুরে গৌরীপুর বাজারের ঈদগাহ মাঠে কবুতর কিনতে যান। এ সময় সেখান থেকে একদল ব্যক্তি তাকে অপহরণ করে পশ্চিম বাজার এলাকার একটি বাসায় নিয়ে যায়। পরে তারা পাবেলের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা পাবেলের উপর অমানবিক নির্যাতন চালায়। বাধ্য হয়ে পরিবার বিকাশের মাধ্যমে দাবিকৃত টাকা পরিশোধ করলে রাত সাড়ে আটটার দিকে পাবেলকে মুক্তি দেওয়া হয়।

ছেলে বাড়ি ফেরার পর তার গায়ে নির্যাতনের চিহ্ন দেখে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সুরুজ মিয়া। তাৎক্ষণিকভাবে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবেলের ফুফাতো ভাই কাইয়ুম হাসান জানান, পাবেল গৌরীপুর বাজারে কবুতর কিনতে গিয়েছিল। প্রথমে দুইজন এসে বলে তুই টাকা নিছস, ফেরত দিচ্ছিস না কেন তারপর চড়-থাপ্পড় মারতে থাকে। কিছুক্ষণ পর আরও ৫-৬ জন এসে বলে আপনার কি হইছে, সাইটে আসেন এই বলে ডেকে নিয়ে চোখ বেঁধে ফেলে এবং একটি বাসায় আটকে রেখে নির্যাতন চালায়। পরে টাকা দিয়ে ছাড়ানোর পর, পাবেলের শরীরে নির্যাতনের চিহ্ন দেখে আমার মামা (পাবেলের বাবা) স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, তিনি মারা গেছেন।

পাবেলের ভাই বা মায়ের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তারা বলেন, পাবেলের বাবাকে মাত্র দাফন করা হয়েছে। এখন কথা বলার মতো কারও মানসিক অবস্থা নেই। সবাই কান্নাকাটি করছেন।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে আমরা ভিকটিমের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park