1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী

মিনারুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জেলার জীবননগর উপজেলায় নারায়ণপুর সংলগ্ন এলাকায় বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে যৌথবাহিনী।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের নারায়ণপুর নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালিয়ে ওই দোকানের স্বত্বাধিকারী গাজী জাহিদ হাসানকে (৩৬) একটি বিদেশী পিস্তল ও গুলিসহ আটক করেছে যৌথবাহিনী।

আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

আজ রবিবার (২৮ শে ডিসেম্বর) ভোর ০৪:০০ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে গাজী জাহিদের নতুন বাইসাইকেল বিক্রির দোকানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, দুটি গুলি, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে সময় গাজী জাহিদ হাসান কে আটক করা হয়।

যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park