1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

চারঘাট তারুণ্যের উৎসব উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত


মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জিরো ওয়েস্ট ব্রিগেড চারঘাটের আয়োজনে উপজেলা প্রানিসম্পদ চত্বরে এ কার্যক্রম শুরু হয়।

জিরো ওয়েস্ট ব্রিগেড কর্মসূচির আহ্বায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, উপজেলা জুড়ে পর্যায়ক্রমে এ অভিযান চালানো হবে। পাশাপাশি সবাইকে অনুরোধ জানাব ময়লা-আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। আবর্জনা ফেলা থেকে নিজেদের সচেতন হতে হবে। আমরা সচেতন হলেই দেশ বদলাবে, পৃথিবী বদলাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, ভেটেরিনারি সার্জন তানভীর আনজুম অনিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট কালচারাল ফোরামের পরিচালক কামরুজ্জামান সহ বাংলাদেশের স্কাউটস চারঘাট উপজেলা শাখার সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park