1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলা জামায়াতের ভায়ালক্ষীপুর ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চারঘাট উপজেলা জামায়াতের ভায়ালক্ষীপুর ইউনিয়নের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের উদ্যোগে সংসদসদস্য প্রার্থীর গণসংযোগ উপলক্ষে “ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও পথসভা” অনুষ্ঠিত হয়।

বুধবার (২১ মে) বিকেল ৪ টায় বাঁকড়া সংলগ্ন একটি মসজিদে আসরের সালাত আদায়ের পর গরীব ও দুঃস্থ মানুষের মাঝে লুঙ্গি ও শাড়ী উপহার প্রদান করেন।

ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোঃ আনারুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগটি বাঁকড়া বাজার হয়ে ট্যাটনপাড়া মোড়,রায়পুর বাজার,পান্নাপাড়া কাজলের মোড়, ডাকরা বাজার ও নানার মোড়ের সকল দোকান, হোটেল ও সবজি বিক্রেতা সহ সকল শ্রেণি পেশার মানুষের কাছে জামায়াতের পরিচয় তুলে ধরা হয়।

গনসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের মজলিসে শূরা ও চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব মোঃ মিজানুর রহমান, ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত ৬ নং ভায়ালক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব মোঃকামরূজ্জামান রায়হান সহ ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিবৃন্দ সহ শতাধিক কর্মীবৃন্দ।

উক্ত গনসংযোগে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ সকল শ্রেণী পেশার মানুষের নিকটে ইসলামের মহান আদর্শের অনুসরণ ও প্রচারের আহ্বান জানান এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার পাশাপাশি একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে সবাইকে জামায়াতের সাথে কাজ করার আহ্বান জানান। সম্মানিত অতিথিবৃন্দ গণসংযোগে জামায়াত সম্পর্কে জেনে বুঝে জামায়াতে যোগ দানের মধ্যদিয়ে সকল ধর্ম-জাতির এক মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি দাওয়াতী কাজে অংশগ্রহণকারী সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং দাওয়াতী গণসংযোগ পালনের সার্বিক সাফাল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park