1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর চারঘাট উপজেলা শাখার উদ্যোগে চারঘাট উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ মার্চ) বিকাল ৪.৩০ মিনিটে চারঘাট উপজেলা সদরে শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

জামায়াতের চারঘাট উপজেলার প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো: রুবেল আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মাও: মো: শফিকুল ইসলাম, জেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মো: শোয়েব আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের চারঘাট পৌরসভা ও সকল ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় চারঘাট উপজেলার ৪ টি সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, চারঘাট থানা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক সনি আজাদ, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সুজন চারঘাট রিপোর্টার ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ চারঘাট উপজেলার ২০ জন সাংবাদিক।

প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ প্রোগ্রামের শুরুতেই সাংবাদিকদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেন। প্রধান অতিথি সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সঠিক নিউজ করার আহ্বান জানান। সম্মানিত অতিথিবৃন্দ দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের সার্বিক সাফাল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park