
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নওগাঁয় ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। গতরাত বুধবার সাড়ে ৯ টার দিকে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্রীমন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ তাদের আটক করতে সক্ষম হন র্যাবের একটি অভিযানিক দল।

আটককৃত দুইজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা গোপালপুর এলাকার মঞ্জুর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (৪০) ও শ্যামপুর এলাকার, মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩২)। সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার এসময় তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত সময় মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। উক্ত সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে এবং উক্ত স্থানে গমন পূর্বক অভিযান পরিচালনাকালে মাদক সরবাহের সময় তাদের আটক করা হয়।
এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপু থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাব।