1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল কর্মীসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিশাল কর্মীসভা

এ কে এম বাদরুল আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

এ কে এম বাদরুল আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামী সদর ও পৌর শাখার আয়োজনে বিশাল এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ সাটু হলে অনুষ্ঠিত কর্মীসভায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল।

এছাড়াও সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, অধ্যাপক মোঃ গোলাম কবির, পৌর শাখার সাধারণ সম্পাদক, মোক্তার হোসেন, পেশাজীবি সংগঠনের সভাপতি মোঃ মাইনুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক, অধ্যাপক মাওলানা আবু বকর, জেলা জামায়াতের আমীর ও এমপি অধ্যাপক লতিফুর রহমান।

আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগরীর আমীর ডা. মোঃ কেরাতম আলী, জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসান, জেলা জামায়াতের সহকারী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মুখলেশুর রহমানসহ অন্যান্যরা।

সভায় বক্তারা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। তাদের সময়ে গুম, খুনসহ সব ধরণের অপরাধের বিচার দাবি করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল তাঁর বক্তব্যে, চাঁপাইনবাবগঞ্জে যারা বালুমহল দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী করেন তাদের কঠোর হুঁশিয়ারি করেন। এ ছাড়াও জেলার সকল জামায়াত শিবির কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার আহবান জানান।

এ ছাড়াও তিনি শাপলা চত্বর হত্যাকান্ড, পিলখানা হত্যাকান্ডসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের সঠিক বিচার দাবি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park