1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলস্টেশনে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলস্টেশনে মানববন্ধন

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত

এ কে এম বাদরুল আলম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা আন্তঃনগর ট্রেন সমূহ, চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। সকাল ১০টা থেকে এ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
কর্মসূচীর কারনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মল্লিকা কমিউটার ট্রেন স্টেশনে আটকা পড়ে প্রায় ৩০ মিনিট। সকাল ১০ টা ১৫ মিনিটের পরিবর্তে ট্রেনটি পনে ১১টায় রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যায়।
কর্মসূচী চলাকালে বক্তব্য দেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল ইসলাম, কেন্দীয় জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি খাইরুল ইসলামসহ অনান্যরা।
কর্মসূচী থেকে দাবি জানানো হয় রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে সকল আতœ:নগর ট্রেন চালু করার উদ্যোগ নিতে হবে। পরে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও অনান্য সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্বারকলিপি প্রদান করেন।
স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, রেলপথ অবরোধ কর্মসূচীর কারনে রাজশাহী গামী মল্লিকা কমিউটার ট্রেন সোয়া ১০টার পরিবর্তে পনে ১১ টায় ছেড়ে গেছে। তিনি আরও জানান,অবোরধ সম্পর্কে রেলওয়ে পশ্চিমাঞ্চলের উর্ধতন কর্মকর্তাদের জানানোর পর, আন্দোলনের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের দাবিদাওয়া নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার আহবান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park