1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত

 ‎ ‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

 ‎ ‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

‎ ‎গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ” এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন ‎ ‎চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে। সিআরএ সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। ‎ ‎প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডিশনাল এস.পি শেখ মোঃ সেলিম, উদ্ভোধক ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ, সিআরএ’ র উপদেষ্ঠা মাসুম বিল্লাহ ফারদিন। বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহীন সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন, সাংবাদিক সাইফুদ্দিন রমিজসহ আরো অনেকেই। এ সময় প্রধান অতিথিসহ অন্যান্যরা কেক কেটে সিআরএ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও সিআরএ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। এর আগে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালি মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park