1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়াল খালির চরন্দীপে মাইজভান্ডার দরবার শরীফের বিশাল জশনে ঈদে মিলাদুন্নী(দ:) - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম বোয়াল খালির চরন্দীপে মাইজভান্ডার দরবার শরীফের বিশাল জশনে ঈদে মিলাদুন্নী(দ:)

এম,মছিবুর রহমান বাবুল বোয়াল খালি উপজেলা প্রতিনিধি,(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল
বোয়াল খালি উপজেলা প্রতিনিধি,(চট্টগ্রাম)

তারিখ:-২৬/১২/২০২৪ ইং
চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলার চরন্দীপে এক বিশাল জশনে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল অনুষ্ঠিত।
গতকাল(২৫ ডিসেম্বর)বুধবার উপজেলার চরন্দীপে আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাষ্টের ব্যবস্হাপনায় আন্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি (শাহ এমদাদীয়া) বোয়াল খালি উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় এক বিশাল পবিত্র জশনে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল আলহাজ্ব সৈয়দুল হক খান ট্রাষ্টের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়,
উক্ত মাহফিলে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী আলহাজ্ব হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী(মাদ্দাজিল্লুহুল আলী)।আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডার(শাহ এমদাদীয়া) জেলা কমিটির যুগ্ম সম্পাদক জনাব মৌলানা আবুল মুনসুর আল কাদেরীর সঞ্চালনায় মাহফিলে আলোচনা করেন আন্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি (শাহ এমদাদীয়া) আহমদিয়া মন্জিলের নায়েবে মোন্তাজেম আলহাজ্ব সৈয়দ আহমদ হোসেন মোহাম্মদ ইরফানুর হক মাইজভান্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান ইসলামি গবেষক মৌলানা আলহাজ্ব মঈনুদ্দিন আশরাফী, আলেমেদ্বীন মৌলানা এনাম রেজা আলকাদেরী, ইসলামি চিন্তাবিদ মৌলানা শফিকুল ইসলাম আলকাদেরী, মাহফিলের কর্মসূচির মধ্যে সকাল দশ টায় গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান এবং ফ্রী ব্লাডগ্রুপ পরীক্ষা, ও প্রশিক্ষণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা পুরস্কার বিতরণী, বাদে যোহর:- পবিত্র কুরআন খতমে বোখারী শরীফ, বাদে আসর:- কুরআন তেলাওয়াত, নাতে রাসুল(সা:),শানে গাউছি পরিবেশন, বাদে মাগরিব:- পবিত্র জশনে ঈদে মিলাদুন্নী(সা:) মাহফিল, রেপেলড্র, এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আকেরে মোনাজাত পরিচালনা করেন দরবারে গাউছুল আজম মাইজভান্ডারী আহমদিয়া মঞ্জিলের স্হলাবিষত্ত গদীশীন হযরত মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লুল আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park