
এম,মছিবুর রহমান বাবুল, বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-১৯/০৭/২০২৫.
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় বেঙ্গুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে যৌতবাহিনী।
গতকাল(১৮ জুলাই)শুক্রবার উপজেলা সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় বোয়ালখালি উপজেলার যৌতবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট,নগদ ১২ হাজার ৪৭০ টাকা, ও ৫ টি মোবাইল সেট সহ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরাহলেন, উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড খিতাপচর গ্রামের আদুখাঁ বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে মো,নাছির(৫০)এবং একই ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের আনুমিয়া পেশকার বাড়ির নাসির উদ্দিনের ছেলে মোঃ জোবাইর হোসেন আরমান(২২)।
বোয়ালখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে, এবং এই অভিযান আরও ব্যাপক আকারে অব্যহত থাকবে ব’লে ঘোষণা দেন।