
এম,মছিবুর রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-১৩/১০/২০২৫
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলাতে জায়গা দখল পূর্বক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
গতকাল(১২ অক্টোবর)রবিবার চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় জোরপূর্বক নিজের বসতভিটা সহ যাবতীয় সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বৃদ্ধ বড় ভাই মোহাম্মদ নূরুল ইসলাম(৭০) ও তার পরিবার পরিজন।
ভুক্তভোগী বৃদ্ধ মোহাম্মদ নূরুল ইসলাম বোয়ালখালি পৌরসভার ৭ নং ওয়ার্ডের নূরুল ইসলাম কন্টাক্টর বাড়ির মৃত কোরবান আলীর পুত্র।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বৃদ্ধ বলেন,আমি পেশায় একজন কৃষক।২০১৪ সাল হতে আমার আপন ছোট ভাই আবদুল হাকিমের নেতৃত্বে ও তার পরিবারের ফেরদৌস বেগম, আবু সুফিয়ান,জুয়েল, আবু তৈয়ুব হৃদয়,দিদারুল আলম,রিপা আকতার,ও ফরিদা বেগম মিলে আমার ক্রয়কৃত বাড়ি,জমি, যাবতীয় সম্পত্তি জোর করে দখল পূর্বক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসতেছে।
তিনি আরও বলেন, আবদুল হাকিম এবং তার দলবল দিয়ে দীর্ঘদিন যাবত থেকে আজ অবদি পর্যান্ত আমাকে আমার স্ত্রী, কন্যাসন্তানকে বিভিন্ন প্রকার মামলা বিভিন্ন ধারায় টাকার বিনিময়ে অবৈধ মেয়ের মাধ্যমে মিথ্যা বানোয়াট জালিয়াতি কাবিন নামা তৈরি করে যৈাতুকের মামলা দিয়েছেন।অবদি পর্যন্ত তারা আমাকে ২৮ টি মত মামলা দিয়েছেন, যার মধ্যে চাঁদাবাজি, আত্মসাৎ, চুরি ডাকাতি,নারী নির্যাতন সহ আরও অন্যান্য মামলা দায়ের করে আমাকে ও আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিসাধন করেছে। বর্তমানে বোয়ালখালি থানায় ডাকাতি মামলা সহ ১৪/১৫ টি মামলা থেকে আমি খারিজ পেয়েছি। বাকি মামলা গুলো চালাতে আমার বাড়িভিটা বিক্রয় করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভূক্তভোগী মোহাম্মদ নূরুল ইসলাম ন্যায়বিচার দাবি করে বলেন, আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সহায়তা চাই,জুলুমবাজ,ও অপশক্তির হাত থেকে আমার পরিবার বাজতে চায়।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন স্ত্রী ছানোয়ারা বেগম, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী পুত্র জাহেদুল আলম,শ্রবণ বাকপ্রতিবন্ধী কন্যা শাহানাজ আকতা।