1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে শিশু নিখোঁজ তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম নগরীতে নালায় পড়ে শিশু নিখোঁজ তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন।

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পঠিত

 

চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় রিকশা থেকে পড়ে এক শিশু নালায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ খবরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান শুরু করে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরে তল্লাশি শুরু করা হয়েছে। এখনো শিশুর খোঁজ পাওয়া যায়নি।

আরমান হোসেন এক পথচারীকে জিজ্ঞেস করলে তিনি জানান: চকবাজারের কাপাসগোলার একটি হোটেলের পাশে নালায় একটি ব্যাটারিচালিত রিকশাসহ মা ও ছয় মাস বয়সি শিশু পড়ে যায়। পরে শিশুর মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে তলিয়ে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও তল্লাশি কাজে সহায়তা করছেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা বাংলাদেশ খবর প্রতিদিনকে জানান: বৃষ্টি হওয়ায় নালায় পানির স্রোত ছিল। ডুবুরি টিম এসে শিশুকে উদ্ধারে কাজ করছে।

এদিকে রাত ৯টার দিকে ঘটনাস্থলে আসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি উদ্ধার অভিযানে নির্দেশনা দিয়ে বলেন, শিশুটিকে উদ্ধারই প্রধান কাজ। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন। রিকশাযাত্রী মায়ের কোল থেকে ছয় মাসের শিশু নালায় ছিটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। তখন পানিতে স্রোত ছিল। খাল নিয়মিত পরিষ্কার করা শুরু করেছি আমরা কিন্তু আশপাশের ভবন থেকে সারাক্ষণ ময়লা আবর্জনা ফেলছে। নিজেদের সচেতন হতে হবে। এছাড়া শিগগিরই এ জায়গায় রেলিং দেওয়া হবে বলে জানান ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park