1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম আহলা দরবার শরীফে নূরী বাবার বার্ষিক ওরশ মোবারক সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম আহলা দরবার শরীফে নূরী বাবার বার্ষিক ওরশ মোবারক সম্পন্ন 

এম,মছিবুর রহমান বাবুল,  বোয়াল খালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
বোয়াল খালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

তারিখ:১২/১২/২০২৪.
চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক পযার্য়ের পরিশুদ্ধ তরিকত চর্চার প্রবর্তক ঈমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বাংলাদেশ ইসলামি ছাত্র সেনার প্রতিষ্ঠাতা সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি (রাঃ) প্রতিষ্ঠিত সংগঠন  আন্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার ব্যবস্হাপনায় হাযত রওয়া,মুশকিল কো’শা, সুলতানুল মোনাজেরীন, হযরত মৌলানা সৈয়দ নূরুল ইসলাম প্রকাশ নূরী বাবার ৪৮ তম বার্ষিক ওরশ মোবারক ১১,১২,ও১৩ ডিসেম্বর ২০২৪, তিন দিন ব্যাপী কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল সম্পন্ন এবং আজকে ও পবিত্র খাছ মাহফিলের মাধ্যমে সমাপ্ত হবে। 

প্রথম দিন খতমে কুরআন পরিবেশন করেন আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা,বাদে আসর মিলাদ কেয়াম, মাহফিল, দ্বিতীয় দিনের কর্মসূচিতে খতমে পাক কুরআন,হযরত নবী করিমস(স:),সাহাবায়ে কেরাম(রা:)এবং আউলিয়া কেরাম (রহ:)গনের পবিত্র রুহ মোবারকের উপর ফাতেহা পাঠ, রওজা মুবারকে গিলাফ চড়ানো, ওয়াজ মিলাদ,  জিকির আসকার, উক্ত মিলাদ মাহফিলে দেশবরেণ্য আলমেদ্বীনগন উপস্থিত ছিলেন, হাজারো ভক্ত মুরিদান ও আশেকানের মিলন মেলায় পরিণত হয়। সকল কর্মসূচির সভাপতিত্ব ও আখেরে মোনাজাত পরিচালনায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন আহলা দরবার শরীফের সুযোগ্য একমাত্র সাহেবজাদা পীরে তরিকত সৈয়দ  আবরার ইবনে  সেহাব আলকাদেরী আলচিশতি (ম:জি:আ:), “সাজ্জাদানশীন” আহলা দরবার শরীফ, বোয়াল খালি,চট্টগ্রাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park