1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটসের নির্বাহী কমিটির সভা সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটসের নির্বাহী কমিটির সভা সম্পন্ন 

এম,মছিবুর রহমান বাবুল, উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

বাংলাদেশ স্কাউটস,চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী কমিটির ৬২ তম সভা অনুষ্ঠিত হয়।
গতকাল(৭ মে)বুধবার বিকাল ৩ টায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর চট্টগ্রাম চেয়ারম্যান মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আজাদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড.একেএম সামছু উদ্দিন আজাদ, বিভাগীয় উপকমিশনার(প্রাথমিক শিক্ষা)ও বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান, এডভোকেট জিয়া হাবীব আহসান,পার্থ প্রতিম দাশ,,মোঃজসিম উদ্দিন। বাংলাদেশ স্কাউটস অঞ্চলের পরিচালক ফারুক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের বিপ্লবী সম্পাদক এসএম শাহনেওয়াজ আলী মির্জা এলটি, যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন, কাউন্সিলর প্রতিনিধি কামরুন্নাহার বেগম, লিডার ট্রেনার প্রতিনিধি আ.ন.ম.আজগর হোসাইন প্রমূখ।
উক্ত নির্বাহী কমিটির সভায় আঞ্চলিক উপ কমিশনার নিয়োগ, চট্টগ্রাম অঞ্চলের স্কাউটিং সম্প্রসারণ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিন্ধান্ত গৃহীত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ১২ জন আঞ্চলিক উপ-কমিশনার মনোনয়ন  প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park