1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামে দুই যুবলীগ নেতাকে গুলি করে হত্যাকাণ্ডের - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রামে দুই যুবলীগ নেতাকে গুলি করে হত্যাকাণ্ডের

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পঠিত


স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন যুবলীগের দুই নেতা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন অক্সিজেন–কুয়াইশ সড়কে এই ঘটনা ঘটেছে।নিহতরা হলেন, হাটহাজারীর শিকারপুরের পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. আনিস (৩৮)। এছাড়া মাসুদ কায়সার (৩২) একই এলাকার বিল্লা বাড়ির মৃত মো. রফিকের ছেলে। তাঁরা স্থানীয় রাজনীতিতে হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী এস এম জাবেদ নামে আনিসের প্রতিবেশী বলেন, তিনটি মোটরসাইকেল করে দুর্বৃত্তরা আসে। তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে হাওয়া হয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত এই ঘটনার তদন্ত করে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক জানান, তারা দুইজনই আমার এলাকায় মানুষ। দুইজনই যুবলীগের সদস্য।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বায়েজিদ থানার অক্সিজেন-কুয়াইশ সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার।একটি মোটরসাইকেল থেকে গুলি করা হলে আনিস ঘটনাস্থলেই মারা যান। তাকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অপরদিকে কায়সার পালিয়ে ওই এলাকায় গেলে সেখানে গিয়ে তাকে গুলি করা হয়।পার্শ্ববর্তী এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park