1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের মোটেল সৈকত বারে অগ্নিকাণ্ড, আংশিক ক্ষতি ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের মোটেল সৈকত বারে অগ্নিকাণ্ড, আংশিক ক্ষতি ‎

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ 
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

‎

‎চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালনাধীন মোটেল সৈকতের বার ও রেস্তোরাঁয় আজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎

‎ঘটনাটি ঘটে  সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে নগরীর নিউমার্কেট স্টেশন রোড সংলগ্ন মোটেল বার ও রেস্তোরাঁয় আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

‎

‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের (আগ্রাবাদ) নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে : সকাল ৮টা ৪৫ মিনিটে নগরের স্টেশন রোডে মোটেল সৈকত বার অ্যান্ড রেস্তোরাঁয় আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে।

‎

‎চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ওয়্যারলেস অপারেটর খলিলুর রহমান জানান : খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের তিনটি দল ঘটনাস্থলে কাজ করছে।

‎

‎স্থানীয়রা জানা: আগুন লাগার সময় ধোঁয়া দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, যার ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে তবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের দিন মদের বারটি দুর্বৃত্তদের হামলার শিকার হয় এবং লুটপাটের ঘটনা ঘটে। এরপর দীর্ঘদিন বারটি বন্ধ ছিল। পরবর্তীতে সংস্কার শেষে পুনরায় চালু করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park