1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের বিএনপির তারুণ্যের সমাবেশ।ঘিরে মানুষের ঢল, সড়কে যানবাহন চলাচল ব্যাহত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রামের বিএনপির তারুণ্যের সমাবেশ।ঘিরে মানুষের ঢল, সড়কে যানবাহন চলাচল ব্যাহত

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের ‍উপস্থিতি ছিলে উল্লেখযোগ্য। মাঠের ভেতর-বাইর লোকারণ্য হয়ে উঠে। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা এসব নেতা-কর্মীদের ভিড় ছিল। ভিড়ের কারণে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আজ শনিবার বেলা ২ টার দিকে নগরের পলোগ্রাউন্ড মাঠে এই তারুণ্যের মহাসমাবেশ শুরু করা হয়। পরে পরে একে নগর ও জেলার বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে সমাবেশ ঘিরে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতা-কর্মীরা। অনেকে শুক্রবার রাতেই সমাবেশে যোগ দিয়েছেন। বিকেল থেকে জনসমুদ্রে পরিণত হয় পলোগ্রাউন্ড মাঠসহ সংলগ্ন বিভিন্ন সড়ক।

বিশেষ করে মাঠের ভেতরের তুলনায় বাইরের সড়কগুলোয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় ছিল। একটি সময় নেতা-কর্মীদের ভিড়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক নিউমার্কেট থেকে টাইগারপাসে রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

সেখানে যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীদের স্বাভাবিক হাটা ছিল কষ্টসাধ্য। নেতা-কর্মীদের ভিড় ঠেলে সড়ক পার হতে হচ্ছে সাধারণ পথচারীদের।

নিউমার্কেট সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী সড়কগুলোয়ও। সেসব সড়কে যানবাহন চলাচলে ধীরগতি ছিল।

এছাড়া জনস্রোত বিস্তৃত ছিল সমাবেশস্থল থেকে অন্তত আধা কিমি দূরে সিআরবি, এমএ আজিজ স্টোডিয়াম ও কাজীর দেউড়ি ও টাইগারপাস মোড় এলাকা পর্যন্ত। এসব এলাকায় নেতা-কর্মীদের নিয়ে আসা গাড়ির ভিড় ছিলো

জেলাগুলো থেকে নেতা-কর্মীদের নিয়ে আসা বাস, জিপসহ বিভিন্ন যানবাহন রাখার পাশাপাশি নেতা-কর্মীদের ভিড়ে সিআরবি সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায়।

এর আগে মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির তিন অঙ্গ সংগঠন-ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল মাসব্যাপী প্রস্তুতি চালিয়েছিল।

বিএনপি নেতারা জানিয়েছেন, চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা মিছিল সহকারে মহাসমাবেশে অংশ নিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park