1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রামের খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় খুলশীর পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ঘরের মালিক সেনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন তিন জন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়েছিলেন। তাঁরা নিজেদের পেশায় দিনমজুর বলে দাবি করেছিলেন তিন ব্যক্তি এক মাস আগে ঘরটি ভাড়া নেন। গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের পার্শ্ববর্তী মানুষ ধারণা করছিল তাঁরা কোথাও বেড়াতে গেছেন। কিন্তু আশপাশের লোকজন ঘরটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ আসেন পরে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

পুলিশ সাংবাদিকদের জানান : তালাবদ্ধ ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ পাচ্ছিল আশপাশের লোকজন। সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে মুখ ও হাত-পা বাঁধা ওই যুবকের লাশ উদ্ধার করে। তার মুখ ও হাত-পা লুঙ্গি এবং গামছা দিয়ে বাঁধা ছিল। ঘরের ভেতরে রক্তের চিহ্ন পাওয়া গেছে।

এই বিষয়ে খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন: খুলশীতে মুখে স্কচটেপ ও হাত-পা বাঁধা অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও লাশের নামপরিচয় জানা যায় নি। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park