1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের খুলশী এলাকায় অটোরিকশা জব্দ করায় ,খুলশী ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রামের খুলশী এলাকায় অটোরিকশা জব্দ করায় ,খুলশী ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর ‎

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পঠিত


স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

‎চট্টগ্রাম নগরীর ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করায় খুলশী ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছে বিক্ষুব্ধ অটোরিকশা চালকেরা।

‎আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে খুলশীর ঝাউতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
‎এতে কেউ আহত হননি। তবে পুলিশ বক্সের বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে গেছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

‎‎হাসান নামের একজনকে জিজ্ঞাসা করলে তিনি জানায়: আমার দোকানের সামনে থেকে কয়েকটা
অটোরিকশা নিয়ে যায় ট্রাফিক পুলিশ ও বাস্কেট এর সামনে থেকে অটোরিকশা জব্দ করে খুলশী থানার পুলিশ। এরপর সন্ধ্যার দিকে হঠাৎ একদল বিক্ষুব্ধ অটোরিকশাচালক সড়কে নেমে আসেন ও পুলিশ বক্স ভাঙচুর করেন।

‎চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ জানান: অটোরিকশা জব্দ করার প্রতিবাদে পুলিশ বক্স ভাঙচুর করেছেন অটোরিকশার চালকরা এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এবং দুজনকে আটক করেছে পুলিশ।

‎খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন জানান : আটক ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park