1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট পিরের বাজার রোডে সরকারি অনুমতি ছাড়া রাস্তার গাছ কর্তন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোয়াইনঘাট পিরের বাজার রোডে সরকারি অনুমতি ছাড়া রাস্তার গাছ কর্তন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বঙ্গবীর টু পিরের বাজার রোডে সরকারি অনুমতি ছাড়া প্রায় ৪০/৫০ টি রাস্তার গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন হাজির আলী নামের এক ব্যাক্তি প্রতি গাছ দুই থেকে চার হাজার টাকা করে বিক্রি করেছেন। গাছ ক্রেতাদের সাথে কথা বললে তারাও জানায় আমরা হাজির আলীর কাছ থেকে গাছ কিনেছি।

এ বিষয়ে হাজির আলী জানান রাস্তা প্রস্থ করার জন্য এবং কিছু মরা গাছ রয়েছে সেগুলো কাটার জন্য রুস্তমপুর ইউনিয়নের সাহাব উদ্দিন চেয়ারম্যান আমাকে বলেন। গাছের ডালপালাগুলো বিক্রি করে শ্রমিকদের মজুরি দিবো এবং বাকি গাছগুলো তহছিলদার এসে নিলামে বিক্রি করে দিবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয় সংবাদকর্মীদের নজরে বিষয় টি পড়লে সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাপক প্রকাশ পায়। উপজেলায় প্রকাশ্যে সরকারি গাছ কাটার ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবেশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের কথা আমরা নিয়মিত শুনলেও বাস্তবে তার প্রতিফলন কতটা হচ্ছে—এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে জনমনে। “গাছ লাগান, পরিবেশ বাঁচান”এই স্লোগান এখন শুধু পোস্টার আর ব্যানারেই সীমাবদ্ধ হয়ে পড়ছে কি না, সেই প্রশ্নও উঠছে। একদিকে বৃক্ষরোপণ কর্মসূচির ঢাকঢোল, অন্যদিকে প্রকাশ্যে সরকারি গাছ নিধন—এই দ্বিমুখী বাস্তবতায় পরিবেশ সুরক্ষা যেন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। এখন দেখার বিষয়, প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় এবং সরকারি গাছ কাটার এই প্রবণতা বন্ধে সত্যিই কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয় কি না। গোয়াইনঘাটবাসী আজ পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর ও স্বচ্ছ ভূমিকার অপেক্ষায়।

গোয়াইনঘাট উপজেলা বন কর্মকর্তা (এডিএম) সিদ্দিকুর রহমান বলেন বিষয়টি আমাদের নজরের বাহিরে ছিল, খবর পেয়ে বিষয়টি আমাদের নজরে আসে এবং আমরা ঘটনাস্থলে যাই। একটি কু- চক্রি মহল এই কাজটি করেছে। ইতিমধ্যে গাছ জব্দ করেছি। যারাই এর সাথে জড়িত তাদের সবার বিরুদ্ধে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় নিয়ে “কৃষাণ মাঝি” পত্রিকার ক্রাইম রিপোর্টার বিলাল উদ্দিন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ওমর ফারুকের সাথে কথা বললে তিনি বলেন গাছ কাটার বিষয়ে আমি জানি না। গাছ কাটলে নিলাম দেওয়া হয় এটা ঠিক আছে কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না।

উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, গাছ কাটার বিষয়ে কোন কিছুই জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে এর ব্যবস্থা নিচ্ছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park