1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাটে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা ও মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে মরহুম এমপি দিলদার হোসেন সেলিমের নিজ বাড়ি রাধানগরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরুল ও সাধারন সম্পাদক আরিফুল হকের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ২ বারের সিলেট সিসিক মেয়র ও ত্রয়োদশ জাতায় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনিত পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড:এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নাজিম লস্কর, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনি সম্পাদ আরিফ ইকবাল নেহাল,
জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী। এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সায়েদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ সিলেট জেলা ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গসহযোগীর সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park