1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে কারা নির্যাতিত ও মিথ্যা মামলার শিকার নেতৃবৃন্দকে সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

গোয়াইনঘাটে কারা নির্যাতিত ও মিথ্যা মামলার শিকার নেতৃবৃন্দকে সংবর্ধনা

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন কর্তৃক জাতীয়তাবাদী দলের কারানির্যাতিত শহীদ জিয়ার আদর্শের সকল নেতা কর্মীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (১৬ই নভেম্বর) সকাল ১১টায় ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট বাজার প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শমছির আহমদ, বৃহত্তর আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রহমান,জেলা বিএনপির উপদেষ্টা আব্দুছ শুক্কুর, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি সাদিকুর রহমান, সিলেট জেলা তাতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাহারুল আলম, বৃহত্তর আলীরগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ চেয়ারম্যান, পুর্ব জাফলং ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়ারত খান, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ময়নুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি আল আমিন শুভ, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি ফাহাদ আহমদ। সংবর্ধনায় ৮০ জন কারা নির্যাতিত নেতাকর্মীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park