1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটের বিছনাকান্দি লুনী নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে চাঁদাবাজি, প্রতিবাদ করায় হামলা, থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাটের বিছনাকান্দি লুনী নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে চাঁদাবাজি, প্রতিবাদ করায় হামলা, থানায় অভিযোগ

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দিতে লুনী নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় চাঁদাবাজদের হামলায় বাবা ছেলে সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনায় হামলার শিকার কুলুম ছড়ারপাড় গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে তরিক উদ্দিন বাদী হয়ে ১৩ জনকে বিবাদী করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে পাটাপুর নতুন ভাঙ্গা এলাকায় লুনী নদীতে বাঁধের ওপর এ ঘটনা ঘটে। হামলায় বাবা ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আহত তরিক উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদীরা সন্ত্রাসী ডাকাত, চাঁদাবাজ ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। বিভিন্ন সন্ত্রাসী সৃষ্টি করে দীর্ঘদিন যাবৎ এলাকয় চাঁদাবাজি, চুরী ডাকাতি ও বিভিন্ন অপকর্ম করেই যাচ্ছে। পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমল রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজি করে আসছে। দূর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাটাপুর, নতুনভাঙ্গা হাওর, লুনী নদীর মানুষ যাতায়াত ও যানবাহন চলাচলের জন্য নির্মিত বাঁধে দীর্ঘদিন থেকে তাদেরকে চাঁদা দিতে হত।চাঁদা না দিলে হুমকি ধামকি দিত। গত ১ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে বাদী ও বাদীর ছেলে হাদারপার বাজার থেকে মোটরসাইকেল যোগে বাসায় যাচ্ছিল। বিবাদীরা তাদের নিয়ম অনুযায়ী বাঁধ দিয়ে মোটরসাইকেল যোগে চলাচল করলে ১০০ শত টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে একটু বিলম্ব হতেই পূর্বপরিকল্পিত ভাবে বিবাদীরা দেশীয় অস্র নিয়ে বাদী ও তার ছেলের উপর আক্রমণ শুরু করে। আক্রমণের এক পর্যায়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি বাইরাইয়া সমস্ত শরীরে জখম করে। আশপাশের লোকজন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই বাদী ও বদীর ছেলেকে মারধর করে বাদীর সাথে থাকা ৩ লাক্ষ টাকা বিবাদীরা নিয়ে যায়। আশপাশের লোকজন দৌড়াদৌড়ি করে আসতে পরবর্তীতে বাদী ও তার পরিবারকে হুমকি দিয়ে পালিয়ে যায়। বাদীর আত্মীয়স্বজনরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এসআই ও বিছনাকান্দি ইউনিয়নের বিট অফিসার আশরাফুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। দু’পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। স্থানীয় মুরুব্বিরা বিষয়টি শালিশে সমাধান করবেন বলে জানিয়েছেন। সমাধান না হলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park