1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়ালমারী ইউনিয়নে বিএনপি কমিটি ঘিরে সংঘর্ষ, আহত উপজেলা বিএনপি নেতা  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গোয়ালমারী ইউনিয়নে বিএনপি কমিটি ঘিরে সংঘর্ষ, আহত উপজেলা বিএনপি নেতা 

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত

 

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দির গোয়ালমারী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বাদ পড়া প্রার্থীর অনুসারীদের হামলার শিকার হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদার।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি গঠনের পরপরই একদল উত্তেজিত কর্মী আহাম্মদ হোসেন তালুকদারের ওপর হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন,“ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park