1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট বাইপাস অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাট বাইপাস অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

আজ মহান মে দিবস বৃহস্পতিবার ২০২৫। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষেরর আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ১মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।

মে দিবস উপলক্ষে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭) এর অন্তর্ভুক্ত বাইপাস গোয়াইনঘাট উপ-পরিষদ এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বাদল কান্ত দে, সহ-সভাপতি খয়রুল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহ-সম্পাদক জলকচন্দ্র, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ শাহিদ আহমদ এবং সদস্য হারিস আলি ও গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‌্যালিটি গোয়াইনঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park