
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
শহীদ জিয়া পরিষদ সিলেট জেলার অধীনস্থ সিলেট গোয়াইনঘাট উপজেলা শাখার ৭৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ১৯ জুন ২০২৫ ইং সিলেট জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি মো: সুবেল আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির আহমদের
স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়। গোয়াইনঘাট উপজেলা শহীদ জিয়া পরিষদের কমিটিতে সভাপতি মো: মঈন উদ্দিন মনু ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ মনোনীত হলে গোয়াইনঘাট উপজেলার সর্বমহল বিভিন্ন মাধ্যমে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বিজ্ঞপ্তিতে নবগঠিত গোয়াইনঘাট উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সিলেট জেলা শহীদ জিয়া পরিষদ ও গোয়াইনঘাটবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।