
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তারুখাল
গ্রামের মৃত হাজী আয়ুব আলীর ছেলে আব্দুছ সাত্তার বাবুল (৫৫), ও তার ভাইদের উপর মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসী, ছাত্রসমাজও সালিশি ব্যাক্তিবর্গ। আব্দুছ সাত্তার বাবুল এ প্রতিবেদকে বলেন আমরা পাঁচ ভাই, আমাদের ৯৩ শকত জমি রয়েছে। আমার ছোট ভাই আব্দুল করিমের টাকার প্রয়োজন হলে একই গ্রামের সয়ফুল ইসলাম ও তাজুল ইসলামের কাছে দীর্ঘ ৮ বছর আগে উক্ত জায়গা বন্ধক দেয়। গত কয়েক দিন আগে আমরা সার্ভেয়ারের মাধ্যমে গ্রামের মুরব্বি ও যুব সমাজ কে নিয়ে উক্ত জায়গার সীমানা নির্ধারণ করি এবং নির্দিষ্ট সীমানায় মাপজোকের মাধ্যমে একটি খুঁটি বসিয়ে দেই। সরজমিন মেপে দেখা যায় প্রায় ৫ শতক জায়গা সয়ফুল ইসলাম ও তাজুল ইসলাম তাদের দখলে নিয়ে গেছে। এই জায়গার খুঁটি মারাকে কেন্দ্র করে আমি সহ আমার ভাই ও অন্যান্যদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার চালিয়েছে। এসময় তিনি চ্যালেন্জ করে বলেন আমরা কোন চাঁদাবাজ নই, এমন তথ্যের প্রমাণ দিতে না পারলে আমাদের মানহানি ফিরিয়ে দিতে হবে। অপরদিকে গ্রামের মুরব্বি ও সচেতন সমাজ মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এটা জায়গা সংক্রান্ত বিষয় এখানে কোন চাঁদাবাজি হয় নাই। তারুখাল ছাত্র ও যুবসমাজ এবং এলাকাবাসীর পক্ষ থেকে মাহমুদুল হাসান বলেন সম্প্রতি ১০ লক্ষ টাকা ও জমি নিয়ে ভুল বুঝাবুঝির সৃস্টি হয়েছে এবং খুঁটি নিয়েই মুলত এই ভুল বুজাবুজির সৃষ্টি। মহিলার বক্তব্য নিয়ে যাচাই-বাছাই না করেই বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যা এলাকায় অশান্তি ও বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মুরব্বি, সচেতন সমাজ ও প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে মাহমুদুল হাসান বলেন এলাকার শান্তি ও সম্মান অটুট রাখতে অতি দ্রুত এই বিষয় টি সমাধান করা অতিব জরুরি। তিনি আরো বলেন আমরা বিভেদ চাই না, শান্তি চাই।
এ বিষয়ে বিট অফিসার তরিকুল ইসলাম বলেন যেহেতু জায়গা সংক্রান্ত বিষয়, তাই দু’পক্ষেরই থানায় অভিযোগ রয়েছে। গতকাল অভিযোগ পেয়ে থানা পুলিশ সরেজমিন ঘটনাস্থলে যায় এবং ঘটনার মুল বিষয় সুষ্ট তদন্তের চেস্টা করে, মুল বিষয়টি উদঘাটন করতে আবারো পুলিশ সরেজিমন ঘটনাস্থলে যাবে এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।