1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক মেয়র মজিবর রহমান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক মেয়র মজিবর রহমান

মো ইয়াকুব আলী তালুকদার,গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর-০১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেলেন সাবেক মেয়র মো মজিবর রহমান। আজ ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সারা দেশে ৩৭ টি অঘোষিত আসনে আজ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন ঘোষণা করেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে গাজীপুর জেলার ০৬ টি আসনের মধ্যে ০৪ টি মনোনয়ন ঘোষণা করা হলেও বাকি ছিল দুইটি আসন। গাজীপুর ০১ ও ০৬ নং আসন।

অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ গাজীপুর-০১ (কালিয়াকৈর) আলোচিত এবং গুরুত্বপূর্ণ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেলেন সাবেক মেয়র মো মজিবর রহমান।

গাজীপুর-০ ১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা ছিলেন একাধিক। এর মধ্যে থেকে দল সাবেক মেয়র মো মজিবর রহমানকে বাছাই করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

এই খবর শোনার সাথে সাথে গাজীপুর০ ১ (কালিয়াকৈর) আসনের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মেয়র মজিবর রহমানের কর্মী সমর্থক আনন্দ মিছিল শুরু করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park