1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব আবদুল বাতেন স্যার শেষ কর্মদিবস অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব আবদুল বাতেন স্যার শেষ কর্মদিবস অনুষ্ঠিত

সঞ্জয় চন্দ্র দাস তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ, তিতাস, কুমিল্লা এর অধ্যক্ষ জনাব আবদুল বাতেন স্যার আজ ৫ জানুয়ারি ২০২৫ থেকে Post Retirement Leave ( PRL) এ চলে গেলেন।
১৯৯২ সালে চাঁদপুর জেলায় পুরান বাজার ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন জনাব আবদুল বাতেন স্যার। এরপর ২০১০ সালে অধ্যক্ষ পদে যোগদান করেন হায়দারাবাদ সামসুল হক কলেজে।
২০১২ সালের ১ জানুয়ারি গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।
আজ দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবন সফলভাবে সম্পন্ন করলেন অধ্যক্ষ আবদুল বাতেন স্যার। বিভিন্ন চড়াই-উতরাই এর মধ্য দিয়ে তিনি গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা করেছেন দীর্ঘ ১৩ বছর। এই ১৩ বছরের ঘাত প্রতিঘাত ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে গাজীপুর খান সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজেকে এগিয়ে নিতে চেষ্টা করেছেন।
তাঁর এই প্রতিষ্ঠানের ১৩ বছরের চাকুরি জীবন ছিল সাফল্য ব্যর্থতার সমন্বয়ে বেশ ঘটনা বহুল। তার এই আমলেই প্রতিষ্ঠানটির জাতীয়করণের আওতাধীন হয়ে সরকারি রূপ লাভ করে।
হোমনা উপজেলার মাথাভাঙা নিবাসী অধ্যক্ষ আবদুল বাতেন স্যার ব্যক্তিগত জীবনে তিন কন্যার জনক। বড় মেয়ে লুবনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতায় নিয়োজিত। মেজো মেয়ে নওশীন জাহান ইতিহাস (সম্মান) অধ্যয়নরত। ছোট মেয়ে নাবিলা একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
পরিশেষে স্যারের এই অবসর জীবন সুন্দর হোক এই কামনা করি। এবং সকল শিক্ষার্থীদের বেদনাদায়ক কষ্টে রেখে বিদ্যালয় ছেড়ে চলে গিয়েছেন আবদুল বাতেন স্যার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park