1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উৎযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গাজীপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উৎযাপন

ইয়াকুব আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মো ইয়াকুব আলী তালুকদার।

আজ ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখ। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার যমুনা রোড সংলগ্ন ফ্লাই ওভারের নিচে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে এ এক ব্যতিক্রম পহেলা বৈশাখ উৎযাপন অনুষ্ঠান চলছে। প্রত্যাশা সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় এবং পরিচালনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ শিশু শিল্পীদের নিয়ে বৈশাখী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ। এছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করেছেন। উপস্থিত উৎসুক উৎফুল্ল দর্শক শ্রোতা ও জনগণ অধীর আগ্রহে অনুষ্ঠান উপভোগ করেছেন। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন জনাব ড. মো জাহাঙ্গীর আলম, প্রধান উপদেষ্টা গাজীপুর সাহিত্য সাংস্কৃতিক সংসদ। তিনি বলেন বাংলাদেশের যেখানে পহেলা বৈশাখ নামে দেশের বিভিন্ন স্থানে অপসংস্কৃতি ও অশ্লীলতা, বেহায়াপনার মতো ঘটনা ঘটে সেখানে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার মানুষ প্রকৃত বিনোদনের স্বাদ উপভোগ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park