
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
বৃহস্পতিবার (১৪ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের আদেশে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
খুলশী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান: ওসি স্যার সাড়ে চার মাস ধরে খুলশী থানায় ছিলেন কেন প্রত্যাহার করা হয়েছে তা জানি না।
তবে গত ২২ মার্চ জিইসি এলাকায় সংঘর্ষের ঘটনায় ওসি মজিবুর রহমানকে প্রত্যাহার করা হলে আফতাব হোসেন খুলশী থানার দায়িত্ব নেন।
এর আগে বুধবার (১৩ আগস্ট) চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় বাধা দেওয়া এবং ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটে। খুলশীর রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের একটি বক্স ভাঙচুর করেন বিক্ষুব্ধ চালকরা। এতে এক কনস্টেবল আহত হয়েছে বলে জানায় পুলিশ।