1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ক্লাইমেট অ্যাকশন ইয়ুথ মিটআপ: সাতক্ষীরায় যুব সমাজের পরিবেশ ভাবনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

ক্লাইমেট অ্যাকশন ইয়ুথ মিটআপ: সাতক্ষীরায় যুব সমাজের পরিবেশ ভাবনা

মাসুদ রানা:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মাসুদ রানা:

জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুব সমাজকে সচেতন ও উদ্যোগী করার লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো “ক্লাইমেট অ্যাকশন ইয়ুথ মিটআপ”। যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সাতক্ষীরা টিমের উদ্যোগে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক আলোচনা সভা আয়োজিত হয়।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইকরামুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাফি হাসানের সাবলীল পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী।প্রধান অতিথি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরেন এবং এর ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় প্রতিটি ছোট পদক্ষেপও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনায় জলবায়ু পরিবর্তনের স্থানীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ, যেমন – উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ বৃদ্ধি – এই বিষয়গুলো স্থান পায়। সংগঠনের সহ-সভাপতি উদয় সরকার এবং সচিব মুজাহিদুর রহমান সহ অন্যান্য বক্তারা পরিবেশ রক্ষায় ব্যক্তিগত দায়িত্ব এবং সমষ্টিগত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে যুব প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন ও কার্যকর উপায় খুঁজে বের করার জন্য সম্মিলিতভাবে আলোচনা করেন।আলোচনা সভার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে বিদ্যালয় প্রাঙ্গণে ৪টি চারাগাছ রোপণ করেন। এই উদ্যোগের মাধ্যমে যুবকরা পরিবেশ রক্ষায় তাদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং অন্যদেরও গাছ লাগাতে উৎসাহিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park