1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কুড়িগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ

মোঃ রুহুল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা গাছ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে নারকেল, তাল, জাম, বেল, নিম জাতীয় গাছের চারা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।

রোববার (২৯ জুন) সকালে কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি অফিস চত্বরে চারা গাছ বিতরণের উদ্বোধন করা হয়।

কৃষি অফিস সুত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি ৮০ শিক্ষা প্রতিষ্ঠান ও ১৫৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের চারা গাছ বিতরণ করা হয়। তাল গাছের চারা ২০০ টি, নারকেল গাছের চারা ৪০০টিসহ প্রায় ১৫৫০ টি অনান্য গাছের চারা বিতরণ করেন কৃষি অফিস।

চারা গাছ নিতে আসা খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিনিধি মোঃ আরিফুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য ৪টি নারকেল গাছের চারা ও ২ টি তাল গাছের চারা নেয়া হলো। এগাছ গুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে খুবই উপকারী।

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরীন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চারা গাছ বিতরণ উদ্বোধন হলো। পর্যায়ক্রমে জেলার তালিকাভুক্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে চারা গাছ বিতরণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park