1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

কুড়িগ্রামে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

রুহুল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর (শনিবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আলেয়ার বাজার এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘোগাদহ ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাচিচর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম, কাচিচরের পরিবার কল্যাণ সহকারী মোর্শেদা বেগম প্রমুখ।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর খোরশেদুল ইসলাম ও রোকন-উদ-দৌলা।
বক্তারা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তায়  সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park