1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কিংবদন্তি শিল্পী বাবুল জলদাসের সানাই বাদনে মুগ্ধ দর্শক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

কিংবদন্তি শিল্পী বাবুল জলদাসের সানাই বাদনে মুগ্ধ দর্শক

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে-

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত যন্ত্র সংগীত উৎসব ২০২৪ বাংলা লোকসংস্কৃতির বিভিন্ন সুরেলা যন্ত্রের শ্রুতি মধুর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনিরুদ্ধ মুক্তমঞ্চে যন্ত্র সংগীত উৎসব ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর পুত্র শিল্পী বাবুল জলদাস এর সানাইয়ের সুরের মূর্ছনায় মুগ্ধ উপস্থিত দর্শক শ্রোতা।
এসময় সহ শিল্পী হিসেবে হারমোনিয়াম বাদনে অংশগ্রহণ করেন শিল্পী বিধান দাস, ঢোল বাদনে ছিলেন ঢোলবাদক শিল্পী দোলন জলদাস, মন্দিরায় সহযোগিতা করেন আকাশ দাস প্রমূখ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সদস্য মোঃ আরিফুল ইসলাম ফরহাদ।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।
স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।
পৃষ্ঠপোষকতা ও চর্চার মাধ‌্যমে সংগীত যন্ত্রকে টিকিয়ে রাখা এবং শিল্পীদের পৃষ্ঠপোষকতার লক্ষ‌্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব‌্যাপী এ আয়োজনের অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর সারা দেশে ৬ জেলায় একযোগে যন্ত্রসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park